চট্টগ্রাম ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গভীর রাতে সন্ত্রাসী হামলা, ব্যবসায়ী আহত – ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ০৭:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে এক ব্যবসায়ীকে বেদম মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাসের (২৫) বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ৪টার দিকে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ইমতাজ সুলতান শাওন (২৩) বর্তমানে কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও সিকিরবাজার এলাকার গ্যাস ব্যবসায়ী।

ভুক্তভোগী শাওনের অভিযোগ, দুর্গাপূজা দেখে ফেরার পথে ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাস ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে তাদের একটি এবিএস সুজুকি মোটরসাইকেল (গোপালগঞ্জ ল-১১-৭৬৫৪) ছিনিয়ে নিয়ে গিয়ে রামশীল ব্রিজের উপর আগুনে পুড়িয়ে ফেলে।

তবে অভিযুক্ত রামশীল ইউনিয়ন ছাত্রদল সভাপতি ক্লিনটন বিশ্বাস দাবি করেছেন, গ্যাস ব্যবসায়ী শাওন ও তার সহযোগীরাই তাদের গাড়ির গতিরোধ করে মারধর করেছে। মোটরসাইকেল পুড়িয়ে ফেলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়, এলাকাবাসী তা করেছে বলে দাবি তার।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় যদি কোনো ছাত্রদল নেতা জড়িত থাকে তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছি। আহত শাওনের সঙ্গেও কথা হয়েছে। ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গভীর রাতে সন্ত্রাসী হামলা, ব্যবসায়ী আহত – ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫