চট্টগ্রাম ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

পূজায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত: র‍্যাব মহাপরিচালক

সারাদেশ৭১ নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন,আমরা আশা করছি এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।”

র‍্যাব সূত্র জানায়, এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে মাঠে কাজ করছে। টহল টিম, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং সাইবার টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে, যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।

র‍্যাব ডিজি জানান, প্রয়োজনে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের কমান্ডো টিম প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে পূজার প্রথম দিন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আয়োজকদের উদ্দেশে বলেন, পূজামণ্ডপে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নারী-শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।

র‍্যাব সদর দপ্তর জানায়, ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পূজা চলাকালে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে যাতে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

পূজায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত: র‍্যাব মহাপরিচালক

আপডেট সময় : ০৬:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫