চট্টগ্রাম ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তা, মানবিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেন জামায়াত নেতা

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা আমির ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সংসদীয় আসনে দলীয় প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ি গ্রামে দিনমজুর আসাদ কাজীর পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

অধ্যাপক রেজাউল করিম বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছি। শুধু ব্যক্তিগত নয়, জামায়াতের পক্ষ থেকেও তাদের সহযোগিতা করা হবে। যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা তা অব্যাহত রাখব।”

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির তিতাস আহমেদ, কোটালীপাড়া উপজেলা আমির সোলায়মান বিশ্বাসসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আসাদ কাজীর টিনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র, জামাকাপড় ও খাদ্যসামগ্রীসহ সবকিছু পুড়ে যায়। ফলে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক সহায়তার হাত বাড়াতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তবে ক্ষতিগ্রস্ত পরিবারটির দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য সরকারি সহযোগিতারও দাবি তুলেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তা, মানবিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেন জামায়াত নেতা

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম

আপডেট সময় : ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫