চট্টগ্রাম ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মাতৃত্বকালীন ভাতার সংখ্যা ও অর্থ বৃদ্ধির দাবি জানালো সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন

আশাশুনিতে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন ও লাইট হাউস কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে এক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এ সভায় মাতৃত্বকালীন ভাতাভোগীদের নিয়ে “মা ও শিশু সহায়তা প্রকল্পের” আওতায় স্কোরকার্ড কার্যক্রম উপস্থাপন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। উপজেলা সমন্বয়ক মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার মন্ডল, হিসাব রক্ষণ অফিসের প্রতিনিধি সাহারাত হোসেন, সমাজসেবা অফিসের প্রতিনিধি সেলিম শাহরিয়ার, ইউপি সদস্য মোঃ ইয়াকুব আলী ও রবিউল ইসলাম সবুজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মোঃ আক্তার হোসেন, ডা. মোঃ বিল্লাল হোসেন, সাংবাদিক এস.এম. মোস্তাফিজুর রহমান ও আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

সভায় সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধির দাবি জানায়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, শুরুতে ৫ জন ভাতাভোগী ছিলেন, পরবর্তীতে ৯ জন এবং বর্তমানে প্রতি মাসে ১৫ জন সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়েছেন। প্রত্যেক ভাতাভোগীকে তিন বছর মেয়াদে মোট ২৮ হাজার ৬০০ টাকা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন আশাশুনির বড়দল, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাতৃত্বকালীন ভাতার সংখ্যা ও অর্থ বৃদ্ধির দাবি জানালো সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন

আশাশুনিতে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫