চট্টগ্রাম ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে শফিকুল ইসলামের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

গোমস্তাপুরে বিলে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আবু নাইম, স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের এক বৃদ্ধ মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম রবু (৬৭)। তিনি ওই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে শফিকুল ইসলাম দোহাইলা বিলে মাছ ধরতে যান। তবে রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমদিন খোঁজে না পাওয়ায় পরদিন শনিবার সকালে স্থানীয় লোকজন আবারো বিলে জাল ফেলেন। সকাল ৭টার দিকে কাপা জালে টেনে তাঁকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদূদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মতে, নিহত শফিকুল ইসলাম প্রতিদিন মাছ শিকারে যেতেন। তবে বয়সের কারণে তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে শফিকুল ইসলামের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

গোমস্তাপুরে বিলে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫