চট্টগ্রাম ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফার কর্মসূচি ছড়িয়ে দিচ্ছেন নেতাকর্মীরা

নোয়াখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, নোয়াখালী-২ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি নিজ হাতে লিফলেট বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন,
“বিএনপির ঘোষিত ৩১ দফার কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। জনগণ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি, আবদুল হান্নান লিটন মাস্টার, পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহাদাত হোসেন খান সাধন, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিএনপি নেতা লায়ন জসিম উদ্দিনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি দেশের মানুষকে মুক্তি, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফার কর্মসূচি ছড়িয়ে দিচ্ছেন নেতাকর্মীরা

নোয়াখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক

আপডেট সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫