চট্টগ্রাম ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মানিকগঞ্জের হরিরামপুরে আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি ভাঙাচোরা, বৃষ্টিতে ভিজে দুর্ভোগ—বাসিন্দাদের সরকারের হস্তক্ষেপ কামনা

হরিরামপুর দিয়াপাড় আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি বেহাল দশায় দুই যুগ ধরে অবহেলা, কর্তৃপক্ষের নেই কার্যকর উদ্যোগ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ: দীর্ঘ দুই যুগ ধরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ১০০ পরিবারের একমাত্র বাসস্থান চরম বেহাল অবস্থায় পড়ে আছে। ঘরগুলো ভাঙাচোরা, টিনের চাল ছিদ্র হয়ে পানি পড়ে এবং যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। অথচ এ নিয়ে কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে পানি ঢুকে পড়ে। অনেকে পলিথিন দিয়ে অস্থায়ীভাবে বৃষ্টি ঠেকাচ্ছেন। ঘরের খুঁটি দুর্বল হয়ে পড়ায় ঘূর্ণিঝড় হলে পুরো বসতভিটা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।

সূত্রে জানা যায়, প্রকল্প এলাকায় প্রায় ৫০০ মানুষ বসবাস করছে। এদের মধ্যে কেউ কৃষিকাজ, কেউ ভ্যান বা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিদিন বিদ্যালয়ে যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে রাস্তা-ঘাটের করুণ অবস্থার কারণে। স্বাস্থ্যসেবার অভাবও প্রকট।

ভুক্তভোগী মোস্তফা জানান, “আমাদের ঘরের অবস্থা এতটাই করুণ যে বৃষ্টির সময় টিনের চাল দিয়ে নিরবচ্ছিন্ন পানি পড়ে। যেকোনো সময় ঝড়ে ঘরবাড়ি ভেঙে যেতে পারে। তাই দ্রুত সংস্কার দরকার।”

অন্য ভুক্তভোগী হেনা বেগম বলেন, “আমাদের দেখার কেউ নেই। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, নতুন করে ঘরবাড়ি সংস্কার করে দেওয়া হোক।”

দোকানদার আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, “বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, এই আশ্রয়ন প্রকল্পের অবস্থা দ্রুত পরিবর্তন করা হোক।”

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন বলেন, “আমি বিষয়টি অবগত ছিলাম না। তবে নতুন ইউএনও যোগদান করলে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা অবিলম্বে আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি সংস্কার করে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানিকগঞ্জের হরিরামপুরে আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি ভাঙাচোরা, বৃষ্টিতে ভিজে দুর্ভোগ—বাসিন্দাদের সরকারের হস্তক্ষেপ কামনা

হরিরামপুর দিয়াপাড় আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি বেহাল দশায় দুই যুগ ধরে অবহেলা, কর্তৃপক্ষের নেই কার্যকর উদ্যোগ

আপডেট সময় : ০৪:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫