চট্টগ্রাম ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সবজি বোঝাই ট্রাকে মাদক পরিবহন, র‍্যাবের অভিযানে আটক ২

পটিয়ায় র‍্যাবের অভিযান: সবজি বোঝাই ট্রাক থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, ২ জন গ্রেফতার

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ ,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ,স্টাফ রিপোর্টার (চট্রগ্রাম)

চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‍্যাব-৭ এর বিশেষ অভিযানে সবজি বোঝাই একটি মিনি ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার কাগজি পাড়া এলাকায় গাজী কনভেনশন হলের সামনে অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকচালক ও সহকারীসহ দুজনকে আটক করে র‍্যাব।

র‍্যাব-৭ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন-১২-৯৯১২ নম্বরের একটি সবজি বোঝাই মিনি ট্রাক তল্লাশি করে ৩ বস্তায় রাখা প্রায় ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন— ট্রাকচালক মো. রনি (৩৮), পিতা জামাল, ঠিকানা সদর দক্ষিণ, কুমিল্লা এবং সহকারী মো. কামাল (৩৭), পিতা ফটিক মিয়া, ঠিকানা চৌদ্দগ্রাম, কুমিল্লা।

র‍্যাব-৭ এর কর্মকর্তা লে. কমান্ডার মো. তাওহিদিল ইসলাম জানান, “উদ্ধারকৃত গাঁজা ও আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পটিয়া থানায় হস্তান্তর করা হবে।”

মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব এই সফলতা অর্জন করেছে বলে জানানো হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সবজি বোঝাই ট্রাকে মাদক পরিবহন, র‍্যাবের অভিযানে আটক ২

পটিয়ায় র‍্যাবের অভিযান: সবজি বোঝাই ট্রাক থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, ২ জন গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫