চট্টগ্রাম ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে র‍্যাবের তৎপরতা

শ্রীপুরে দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে র‍্যাব-১ কমান্ডার, সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস

মো: জুয়েল রানা, শ্রীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জুয়েল রানা
শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি পৌর এলাকার শ্রীপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, লৌহাগাছ রবিদাস সার্বজনীন দুর্গা মন্দির, মাওনা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরসহ আশপাশের একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে র‍্যাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয়রা র‍্যাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাবের আইসিটি বিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে। তিনি আয়োজকদের পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন এবং সাংবাদিকদের গুজব শনাক্ত ও প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া তিনি পূজা মণ্ডপে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর কথাও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে র‍্যাবের তৎপরতা

শ্রীপুরে দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে র‍্যাব-১ কমান্ডার, সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস

আপডেট সময় : ১০:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫