চট্টগ্রাম ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুদকের হাতে আটক আরামিট পিএলসির এজিএম, সাইফুজ্জামানের বিদেশে পাচারকৃত সম্পদ আলোচনায়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, দুদকের হাতে এজিএম আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রতিনিধি

সাবেক ভূমিমন্ত্রী ও বিদেশে পলাতক সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে জাহাঙ্গীর আলম নামের এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটক জাহাঙ্গীর আলম আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, জাহাঙ্গীর আলমকে সাইফুজ্জামানের স্বাক্ষরিত মূল চেকসহ আটক করা হয়েছে। অনুমতি ছাড়া প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

দুদক সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ইসলামী ব্যাংক থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলা হয়েছে। আটক জাহাঙ্গীর আলম দাবি করেন, অর্থ পাচার মামলায় গ্রেপ্তার হওয়া আরামিট পিএলসির দুই এজিএম মো. আবদুল আজিজ ও উৎপল পালের আইনি খরচ বহনের জন্য টাকা তোলা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ে সাইফুজ্জামান, তাঁর স্ত্রী রুকমীলা জামান, পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩১ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা বিদেশে পাচারের মামলা দায়ের করে। তদন্তে দুদক জানতে পারে, ইউসিবিএল ব্যাংক থেকে ঋণ নিয়ে নামসর্বস্ব প্রতিষ্ঠানের হিসাবে অর্থ স্থানান্তর করে বিদেশে পাচার করা হয়।

দুদকের কর্মকর্তাদের দাবি, এই অর্থপাচার ২০১৯-২০ সালে সংঘটিত হয়। তখন জাবেদ ভূমিমন্ত্রী ছিলেন। পরে তিনি ও তাঁর স্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশে পালিয়ে যান। বর্তমানে দুদকের তথ্যমতে, সাইফুজ্জামান জাবেদ ও তাঁর পরিবারের যুক্তরাজ্যে ৩৪৩টি, দুবাইতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ১০টি বাড়ি এবং আরও কয়েকটি দেশে বিপুল সম্পদ রয়েছে।

দুদক মনে করছে, নতুন করে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের সঙ্গেও আত্মসাৎ ও পাচারের সরাসরি যোগসূত্র আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুদকের হাতে আটক আরামিট পিএলসির এজিএম, সাইফুজ্জামানের বিদেশে পাচারকৃত সম্পদ আলোচনায়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, দুদকের হাতে এজিএম আটক

আপডেট সময় : ০৬:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫