চট্টগ্রাম ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দুর্গাপূজা উপলক্ষে কোটালীপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি

কোটালীপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

শেখ কামরুজ্জামান রানা ( গোপালগঞ্জ)
  • আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কোটালীপাড়া থানার হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো: মামুনুর রশিদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইমদাদুল হক, উপজেলা জামায়াত ইসলামের আমীর সোলায়মান গাজী, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, খেলাফত মজলিশের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির বিন সুলতান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর কার্তিক লাল বিশ্বাস ও সাধারণ সম্পাদক লীলা দাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পূজা মণ্ডপের প্রতিনিধিরা।

সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টিম মোতায়েন থাকবে।

এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতামত শোনেন পুলিশ কর্মকর্তারা এবং পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা মেনে পূজা আয়োজন করতে হবে এবং সকল পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্গাপূজা উপলক্ষে কোটালীপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি

কোটালীপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫