চট্টগ্রাম ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জুয়া ও মাদক নির্মূলে স্বেচ্ছাসেবী দল গঠনের ঘোষণা দিয়েছেন।

নান্দাইলে জুয়া ও মাদক নির্মূলে ব্যতিক্রমী উদ্যোগ, সর্বস্তরের সহযোগিতার আহ্বান ইউএনও’র

হুমায়ুন কবির/নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহের নান্দাইল)
  • আপডেট সময় : ১১:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল:
ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে জুয়া ও মাদকমুক্ত রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। সম্প্রতি তিনি ফেসবুকের মাধ্যমে সমাজের সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন— উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় জুয়া-মাদকবিরোধী স্বেচ্ছাসেবী দল গঠনে এগিয়ে আসতে।

ইউএনও সারমিনা সাত্তার জানান, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে। এই দলগুলো জুয়া ও মাদকের বিরুদ্ধে তথ্য সংগ্রহ, সরবরাহ এবং প্রশাসনকে সহযোগিতা করবে। এভাবে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি নিরাপদ ও মাদকমুক্ত নান্দাইল গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, “তথ্য সরবরাহকারীর নাম সর্বাত্মকভাবে গোপন রাখা হবে। প্রশাসন এবং জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় নান্দাইল উপজেলাকে অপরাধমুক্ত একটি মডেল এলাকা হিসেবে দাঁড় করানো সম্ভব।”

স্বেচ্ছাসেবী দলগুলোর সঙ্গে মুক্তিযোদ্ধা, শিক্ষক-ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি ও অন্যান্য সমাজসেবীরাও সম্পৃক্ত থাকবেন। এতে স্থানীয় জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন প্রশাসন।

স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে নান্দাইল উপজেলা সারাদেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জুয়া ও মাদক নির্মূলে স্বেচ্ছাসেবী দল গঠনের ঘোষণা দিয়েছেন।

নান্দাইলে জুয়া ও মাদক নির্মূলে ব্যতিক্রমী উদ্যোগ, সর্বস্তরের সহযোগিতার আহ্বান ইউএনও’র

আপডেট সময় : ১১:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫