চট্টগ্রাম ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

ঘাঘর নদীর মোহনায় বাঁধ থাকায় প্রতীমা বিসর্জন নিয়ে শঙ্কিত হিন্দু সম্প্রদায়, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার।

কোটালীপাড়ায় দুর্গাপূজা শঙ্কায়: ঘাঘর নদীর বাঁধ অপসারণে আশ্বাস ইউএনওর

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। উপজেলার হিরণ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা জানিয়েছেন, ঘাঘর নদীর মোহনায় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া বাঁধ অপসারণ না হওয়ায় প্রতীমা বিসর্জন অনিশ্চয়তায় পড়েছে।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ১৫ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে পয়সারহাট-গোপালগঞ্জ খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয় ২০২৪ সালের আগস্টে। বগুড়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেড খাল খননের জন্য গত বছর ঘাঘর নদীর মোহনায় বাঁধ দেয়। তবে বর্ষাকালে কাজ বন্ধ থাকলেও বাঁধটি অপসারণ না করায় খালপথ দিয়ে যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে।

উপজেলার তারাশী কর্মকার বাড়ী সর্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি গোশাই কর্মকার বলেন,
“আমরা প্রতিবছর বিজয়াদশমীর দিন ঘাঘর নদীতে প্রতীমা বিসর্জন দিই। কিন্তু বাঁধ থাকার কারণে নৌকায় প্রতীমা নেওয়া সম্ভব হচ্ছে না। এতে আমাদের ধর্মীয় উৎসব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।”

স্থানীয় ব্যবসায়ী রনজিত কুমার সাহা জানান, এলাকার শতাধিক মানুষের স্বাক্ষরযুক্ত আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন,
“পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে বাঁধটি সরিয়ে ফেলা হবে, যাতে দুর্গাপূজার প্রতীমা বিসর্জনে কোনো প্রতিবন্ধকতা না হয়।”

স্থানীয়রা দ্রুত বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন, যাতে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঘাঘর নদীর মোহনায় বাঁধ থাকায় প্রতীমা বিসর্জন নিয়ে শঙ্কিত হিন্দু সম্প্রদায়, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার।

কোটালীপাড়ায় দুর্গাপূজা শঙ্কায়: ঘাঘর নদীর বাঁধ অপসারণে আশ্বাস ইউএনওর

আপডেট সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫