চট্টগ্রাম ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঝিটকা বাজার থেকে হরিরামপুর মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগান্তির মধ্যে; স্থানীয়রা ক্ষোভ প্রকাশ

হরিরামপুর ঝিটকা বাজারে জলাবদ্ধতায় চরম ভোগান্তি, নেই কার্যকর পদক্ষেপ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন হরিরামপুর মোড় হতে বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগান্তির চরম নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। শুকনো মৌসুমেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয়রা প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এতে জনসাধারণের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। গাড়িচালকরা জানিয়েছেন, কাদা ও গর্তের কারণে দুর্ঘটনার ঝুঁকিও দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এক যুগেরও বেশি সময় ধরে জনপ্রতিনিধিদের নানা প্রতিশ্রুতি শোনার পরও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঝিটকা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেন্টু বলেন,
“আমরা বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি।”

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস জানান,
“দ্রুত বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবো।”

এদিকে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন সাংবাদিকদের বলেন,
“বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না, তবে এখনই খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

এলাকাবাসীর একটাই দাবি—দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঝিটকা বাজার থেকে হরিরামপুর মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগান্তির মধ্যে; স্থানীয়রা ক্ষোভ প্রকাশ

হরিরামপুর ঝিটকা বাজারে জলাবদ্ধতায় চরম ভোগান্তি, নেই কার্যকর পদক্ষেপ

আপডেট সময় : ০৮:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫