চট্টগ্রাম ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

২৪ কোটি টাকার প্রকল্পে নকশা পরিবর্তন ও উচ্ছেদে বৈষম্যের অভিযোগে ক্ষোভ

চকরিয়ায় জাইকা অর্থায়নে সড়ক-ড্রেন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাইকার অর্থায়নে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ফুলতলা মসজিদের সামনে থেকে পশ্চিম বাটাখালী নদীর তীর পর্যন্ত ড্রেনসহ আরসিসি সড়ক নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নির্ধারিত সিডিউল অনুযায়ী জলদাস পাড়া পয়েন্টে খাস জমিতে থাকা একাধিক ঘর উচ্ছেদ করা হলেও, প্রকল্প সার্ভেয়ার কর্তৃক লাল চিহ্নিত একটি বাড়ি এখনো উচ্ছেদ করা হয়নি। বরং ওই বাড়িটির পাশ দিয়েই রাতের আঁধারে নির্মাণকাজ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

তাদের দাবি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য থাকার কথা থাকলেও নির্দিষ্ট একটি বাড়ির ক্ষেত্রে ভিন্ন আচরণ লক্ষ্য করা যাচ্ছে। আরও অভিযোগ রয়েছে, ওই বাড়ির নিকটে এসে স্মার্ট ড্রেনের মূল নকশা পরিবর্তন করা হয়েছে, যা প্রকল্পের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সাধারণ জনগণ বলেন, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হলে তা উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২৪ কোটি টাকার প্রকল্পে নকশা পরিবর্তন ও উচ্ছেদে বৈষম্যের অভিযোগে ক্ষোভ

চকরিয়ায় জাইকা অর্থায়নে সড়ক-ড্রেন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫