চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মহান বিজয় দিবসে চৌমুহনীতে জামায়াতের র‍্যালীতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

বেগমগঞ্জে জামায়াতের বিজয় র‍্যালীতে জনস্রোত, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

. অলি উল্লাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর শাখার উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীতে বাধভাঙ্গা উল্লাসে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার শপথ নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা আনন্দঘন স্লোগান দিতে দিতে র‍্যালীতে অংশ নেন।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নেতৃত্বে র‍্যালীটি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী আধুনিক বাস টার্মিনাল থেকে শুরু হয়। পরে র‍্যালীটি চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালী শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে জাতীয় উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিজয় দিবসের এ র‍্যালীতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবু জায়েদ, সেক্রেটারি আবদুর রহিম, চৌমুহনী পৌরসভা জামায়াতের আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, চৌমুহনী শহর শাখার সহ-সেক্রেটারি মোঃ নুর উদ্দিন এবং শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মহান বিজয় দিবসে চৌমুহনীতে জামায়াতের র‍্যালীতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

বেগমগঞ্জে জামায়াতের বিজয় র‍্যালীতে জনস্রোত, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫