চট্টগ্রাম ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিজয় দিবসে নদী রক্ষার বার্তা নিয়ে বুড়িগঙ্গায় শিবিরের ব্যতিক্রমধর্মী আয়োজন

বিজয় দিবসে বুড়িগঙ্গায় ১০০ নৌকার ব্যতিক্রমী নৌ র‍্যালি জবি শিবিরের

হাবিবুর
  • আপডেট সময় : ০৪:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে ব্যতিক্রমধর্মী নৌ র‍্যালির আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই নৌ র‍্যালিতে প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে র‍্যালিটি পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে পুনরায় শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়।

লাল-সবুজ রঙের টি-শার্ট পরিহিত এবং হাতে জাতীয় পতাকা নিয়ে নৌ র‍্যালিতে অংশ নেন শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা ‘বিজয় দিবস সফল হোক’, ‘নদী বাঁচলে বাঁচবে দেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে বক্তব্যে মো. রিয়াজুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখতে এবং বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, বুড়িগঙ্গাসহ দেশের প্রায় সব নদী দখল ও দূষণে মৃতপ্রায়। তিস্তা, ফেনীসহ বড় নদীগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। নদীর ন্যায্য পানির অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি প্রতিবেশী দেশের সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজয় দিবসে নদী রক্ষার বার্তা নিয়ে বুড়িগঙ্গায় শিবিরের ব্যতিক্রমধর্মী আয়োজন

বিজয় দিবসে বুড়িগঙ্গায় ১০০ নৌকার ব্যতিক্রমী নৌ র‍্যালি জবি শিবিরের

আপডেট সময় : ০৪:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫