চট্টগ্রাম ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা, বিজয় র‌্যালিতে মুখর শিবচর

মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত

গোলাম মওলা, মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় শিবচরের এমপি প্রার্থী জনাব কামাল জামান মোল্লার আহ্বানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালিটি শিবচর বাজার এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাত্তর চত্বর ঘুরে এগিয়ে যায়। র‌্যালি চলাকালে জাতীয় পতাকা, ব্যানার ও বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

পরবর্তীতে র‌্যালিটি হাতিরবাগান মাঠের সামনে দিয়ে শহীদ বুদ্ধিজীবী স্তম্ভে পৌঁছায়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজয় র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মীসহ জনাব কামাল জামান মোল্লার সমর্থিত বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মহান বিজয় দিবসের এই কর্মসূচি সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা, বিজয় র‌্যালিতে মুখর শিবচর

মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫