চট্টগ্রাম ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকায় ক্যাম্পাস সাংবাদিকতা চর্চা ব্যাহত

কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসের রিপোর্টার্স ইউনিটি অবিলম্বে সচল করার জোরালো দাবি

জাকারিয়া খাঁন মুরাদ (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
  • আপডেট সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম সরকারি কলেজ উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর এই কলেজ থেকে অসংখ্য শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই সহশিক্ষা কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ইউনিটি। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মূল লক্ষ্য ছিল কলেজ ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চার পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীদের মধ্যে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মানসিকতা গড়ে তোলা এবং কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর যোগাযোগের সেতুবন্ধন তৈরি করা।

এক সময় রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম, সমস্যা ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি গণমাধ্যমে তুলে ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। তবে অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তবতা হলো—বর্তমানে এই সংগঠনের কোনো দৃশ্যমান কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে নেই সাংগঠনিক তৎপরতা, নেই নিয়মিত সভা, নতুন সদস্য অন্তর্ভুক্তি কিংবা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম।

ফলে সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসের নানা গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে আলোচনায় আসছে না। একটি সচল রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসের কণ্ঠস্বর হিসেবে কাজ করে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরি করে।

বর্তমান ডিজিটাল যুগে সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। কলেজ পর্যায়ে একটি শক্তিশালী ও সংগঠিত রিপোর্টার্স ইউনিটি ভবিষ্যৎ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী তৈরির একটি প্রাথমিক পাঠশালা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমন প্রেক্ষাপটে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোরালো দাবি জানিয়েছেন অনার্স দর্শন বিভাগের শিক্ষার্থী এম এন জাকারিয়া খাঁন মুরাদ। তিনি জানান, কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসের রিপোর্টার্স ইউনিটি অবিলম্বে পুনরায় চালু করা জরুরি। দ্রুত একটি কার্যকর কমিটি গঠন, গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম শুরু, নিয়মিত সভা এবং সাংবাদিকতা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

কলেজের সুনাম ও ঐতিহ্য রক্ষা, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং একটি দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি বিনীত কিন্তু দৃঢ় আবেদন জানানো হয়েছে—দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ইউনিটিকে পূর্ণাঙ্গভাবে সচল করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকায় ক্যাম্পাস সাংবাদিকতা চর্চা ব্যাহত

কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসের রিপোর্টার্স ইউনিটি অবিলম্বে সচল করার জোরালো দাবি

আপডেট সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫