চট্টগ্রাম ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়ার পর কুমিল্লায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুমিল্লায় দোয়া মাহফিল ও গণসংযোগে হাজী ইয়াছিন: বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক

এ.কে. পলাশ
  • আপডেট সময় : ১১:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কুমিল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরপর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে ছাতিপট্রি মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বেগম জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে বিকেলে হাজী ইয়াছিন নগরীর ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা, গোবিন্দ পুকুরপাড়সহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি, কুমিল্লার উন্নয়ন ভিশন এবং স্থানীয় মানুষের সমস্যা–সম্ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময় করেন তরুণ ভোটার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে।

গণসংযোগ চলাকালে তিনি বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতাই এখন জাতির প্রত্যাশা। এজন্যই আমরা আজ আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছি।”

কুমিল্লা–০৬ আসনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন,“এই এলাকার মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। জনগণের কথা শুনতে আমি ঘরে ঘরে যাচ্ছি। মানুষের আস্থা অর্জন ও তাদের প্রত্যাশার প্রতিদান দেওয়াই আমার লক্ষ্য।”

রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্পর্কে তিনি বলেন,
“প্রতিটি ক্ষেত্রে ন্যায়, জবাবদিহি, স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে গৃহীত এই দফাগুলো জনগণের প্রকৃত আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন।”

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—
ইউসুফ মোল্লা টিপু, মাহাবুব চৌধুরী, আতাউর রহমান ছুটি, মাহাবুব রহমান দুলাল, আব্দুল জলিল, মজিবুর রহমান কামাল, রিয়াজ খান রাজু, মনির হোসেন পারভেজ, ইকরাম হোসেন তাজ, শফিউল আলম রায়হান, রোমান হাসান, খলিলুর রহমান বিপ্লব, আমিরুল পাশা রাকিব, এ কে এম শাহেদ পান্না, নাহিদ রানা, ফরহাদ হোসেন ভূঁইয়া, প্রফেসর হাবিবুল্লা, বিপ্লব, মনিরুল ইসলাম বাচ্চু, আনোয়ার হোসেন, কাজী জুবায়ের আলম জিলানীসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়ার পর কুমিল্লায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুমিল্লায় দোয়া মাহফিল ও গণসংযোগে হাজী ইয়াছিন: বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক

আপডেট সময় : ১১:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫