চট্টগ্রাম ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় নির্বাচনে মানবতার রাজনীতির অঙ্গীকার নিয়ে ইনসানিয়াত বিপ্লবের অগ্রযাত্রা

আসন্ন জাতীয় নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মনোনয়ন শুরু

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন রাষ্ট্রীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মানবতা-নির্ভর রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এবং বাকি আসনগুলো পর্যায়ক্রমে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ।

ঘোষিত মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন—
নারায়ণগঞ্জ–১ আসনে শেখ রায়হান রাহবার, চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে জনাব রেজাউল করিম, চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও–পাঁচলাইশ আংশিক) আসনে এমদাদুল হক, চট্টগ্রাম–৯ আসনে শেখ নঈম উদ্দীন, চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে আবু তালেব সারতাজ, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলি) আসনে আল্লামা রেজাউল কাউসার, নোয়াখালী–১ আসনে মশিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে শেখ হানিফ, কুমিল্লা–৩ আসনে শরীফ উদ্দিন সরকার, কুমিল্লা–৪ আসনে ইরফানুল হক সরকার, চাঁদপুর–৫ এ মাহমুদ হাসান নয়ন, ফেনী–৩ এ হাসান আহমেদ, কিশোরগঞ্জ–৪ এ নুরুল ইসলাম রাহাত, নরসিংদী–১ এ হামিদুল হক পারভেজ, নরসিংদী–২ এ ইঞ্জিনিয়ার ইব্রাহীম, নরসিংদী–৩ এ মহিউদ্দীন রায়হান, নরসিংদী–৪ এ মিলন মোর্শেদ, গাইবান্ধা–৩ এ এডভোকেট মোছাদ্দিকুল ইসলাম এবং ঢাকা–৯ আসনে নাহিদ হাসান জুনায়েদ।

এক সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ জানায়, দলটি মানবতা-বিরোধী, উগ্রবাদী বা বস্তুবাদী রাজনৈতিক কোনো জোটে যুক্ত হবে না। বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, “একাত্তরের মানবতাবিরোধী শক্তির সঙ্গে কোনো জোট সম্ভব নয়। আমরা স্বাধীনভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, নিরাপদ মোবাইল অ্যাপ–ভিত্তিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ভোটিং ব্যবস্থাই জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সক্ষম। প্রচলিত বুথভিত্তিক ভোটিং ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি জানান, এস্তোনিয়ার উদাহরণের মতো নিরাপদ ডিজিটাল ভোটিং চালু করলে ভোটার উপস্থিতি বাড়বে এবং জালিয়াতি শূন্যের কোঠায় নেমে আসবে।

ইনসানিয়াত বিপ্লবের বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ভোটারদের শারীরিকভাবে ভোটকেন্দ্রে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষত নারী ভোটার ও প্রবাসীদের জন্য প্রচলিত পদ্ধতি অকার্যকর। তাই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ভোটিং বাধ্যতামূলক করা প্রয়োজন।

আল্লামা ইমাম হায়াত দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, “মানবতার রাজনীতি প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কায় ভোট দিন।”

পরিশেষে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন

One thought on “আসন্ন জাতীয় নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মনোনয়ন শুরু

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় নির্বাচনে মানবতার রাজনীতির অঙ্গীকার নিয়ে ইনসানিয়াত বিপ্লবের অগ্রযাত্রা

আসন্ন জাতীয় নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মনোনয়ন শুরু

আপডেট সময় : ০৭:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫