চট্টগ্রাম ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিআর, জিআর ও নিয়মিত মামলার বিভিন্ন পরোয়ানায় মোট ১০ জনকে আটক

বেগমগঞ্জ থানার বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১০ আসামি

. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার নোয়াখালী
  • আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার বিশেষ অভিযানে একদিনে বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত মোট ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে—৬ মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানার ১ জন, সিআর পরোয়ানার ৩ জন, জিআর পরোয়ানার ১ জন, নিয়মিত মামলার ২ জন এবং পুলিশ আইন ৩৪ ধারায় ৩ জন।

আজ দুপুরে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। জেলা পুলিশের নির্দেশনায় এবং ওসি মোঃ আঃ বারীর তত্ত্বাবধানে থানা পুলিশের কয়েকটি টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানে এএসআই (নিরস্ত্র) মোঃ ইলিয়াছ উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৬ মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানা ৬৩৪/২০২১ (দায়রা-১১৩৮/১৯)–এর আসামি দিপক মজুমদারকে গ্রেফতার করা হয়। একই টিম সিআর পরোয়ানা ৭৬২/২৫ ও ৭৬৪/২৫–এর দুই নারী আসামি জাহানারা ও বিবি উম্মে সালমাকেও আটক করে।

অপরদিকে, এএসআই (নিঃ) মোঃ শাহাজাদা সিআর পরোয়ানা ২৯০/২০–এর আসামি কবির হোসেন মিলনকে গ্রেফতার করেন।

এএসআই (নিঃ) মোঃ করিব হোসেনের নেতৃত্বে জিআর পরোয়ানা ১৯/২৫–এর আসামি জাহাঙ্গীর (৩০)–কে আটক করা হয়।

এছাড়া এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম নিয়মিত মামলা নং ০৪(১২)২৫–এর দুই আসামি—নিজাম উদ্দিন প্রঃ রুবেল (৩৪) এবং মোঃ পারভেজ (২৮)—কে গ্রেফতার করেন।

পুলিশ আইন ৩৪ ধারায় এসআই (নিঃ) মাহামুদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তিনজনকে গ্রেফতার করেন। তারা হলেন—মহিন উদ্দিন প্রঃ নান্নু (৩০), মোঃ দেলোয়ার হোসেন (৪৫) এবং মোঃ সজিব (২০)।

গ্রেফতারকৃত সকল আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মোঃ আঃ বারী জানান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হবে। এ কার্যক্রম সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিআর, জিআর ও নিয়মিত মামলার বিভিন্ন পরোয়ানায় মোট ১০ জনকে আটক

বেগমগঞ্জ থানার বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১০ আসামি

আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫