চট্টগ্রাম ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

শিংঝাড় নয়াপাড়ায় মাদকবিরোধী অভিযানে স্কাফ সিরাপ ও ইয়াবা উদ্ধার—একজন আটক, আরেকজন পলাতক

ভূরুঙ্গামারীতে কোডিন সিরাপ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, সহযোগী পলাতক

মোঃ হাফিজুল ইসলাম
  • আপডেট সময় : ১০:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোডিন ফসফেটযুক্ত স্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগী একজন পলাতক রয়েছে।

সূত্রে জানা যায়, সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী থানাধীন শিংঝাড় নয়াপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি মো. জহুরুল ইসলামের (৪২) বসতবাড়ির আঙ্গিনায় দণ্ডায়মান অবস্থায় সহযোগী আসামি মো. মফিজুল ইসলাম (৩৮)-কে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমরের নিচে গামছায় লুকানো অবস্থায় কোডিন ফসফেটযুক্ত স্কাফ সিরাপের ৮ বোতল উদ্ধার করা হয়।

পরবর্তীতে জহুরুল ইসলামের বাড়ি তল্লাশি করে দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী টিনঘরের ভেতর খাটের তোষকের নিচ থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিন ব্যাগে রাখা কমলা রঙের ৩৫ পিস মিথাইল অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৩.৫ গ্রাম।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—১০০ মিলিলিটার করে মোট ৮০০ মিলিলিটার স্কাফ সিরাপ এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার হওয়া আসামি মফিজুল ইসলাম (৩৮) শিংঝাড় বড়খাটামারী মধ্যপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক ওরফে বিহারীর ছেলে। অন্যদিকে পলাতক আসামি জহুরুল ইসলাম (৪২) শিংঝাড় নয়াপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

ঘটনার পর গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিংঝাড় নয়াপাড়ায় মাদকবিরোধী অভিযানে স্কাফ সিরাপ ও ইয়াবা উদ্ধার—একজন আটক, আরেকজন পলাতক

ভূরুঙ্গামারীতে কোডিন সিরাপ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, সহযোগী পলাতক

আপডেট সময় : ১০:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫