চট্টগ্রাম ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাঁশখালীতে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

বাঁশখালীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন: অদম্য নারীকে সংবর্ধনা প্রদান

মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ০৭:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, বাঁশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মো. খালেদ সাইফুল্লাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জুলকারনাইন শাওন, সমবায় কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ্ প্রমুখ।

অনুষ্ঠানে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে সফল জননী হিসেবে অমিতা নন্দী এবং ‘অদম্য নারীর বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিক সাফল্যের জন্য দক্ষিণ জলদী এলাকার সাবনুর আক্তারকে পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার পথিকৃৎ। তাঁর জীবন থেকে সংগ্রাম, অধ্যবসায় ও আত্মনির্ভরতা শেখার মতো।”
সভাপতি কুহেলিকা সরকার বলেন, “বেগম রোকেয়ার কারণেই আজ নারীদের জন্য শিক্ষা ও উন্নয়নের পথ উন্মুক্ত হয়েছে।”

এ আয়োজনে নারীর অধিকার, সুরক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাঁশখালীতে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

বাঁশখালীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন: অদম্য নারীকে সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৭:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫