চট্টগ্রাম ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

সকল স্তরের মানুষের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী কর্মসূচি

ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন: মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গত ৯ ডিসেম্বর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে শহরের শহীদ মিনারের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া। সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, আব্দুর রহমান, সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির, দিলোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের নাগরিক উপস্থিত ছিলেন। দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সততার চর্চা জোরদারে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সকল স্তরের মানুষের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী কর্মসূচি

ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন: মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫