চট্টগ্রাম ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪ ও ১৬ ডিসেম্বর উপলক্ষে উপজেলা প্রশাসনের সভায় নেওয়া হলো নানা কর্মসূচি

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এস এম মামুন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মণিরামপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধিগণ, শিক্ষক, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকসহ সুধীজন।

সভায় দিবস দুটিকে কেন্দ্র করে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, বিজয় র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।

সভায় বক্তারা বলেন, জাতীয় দিবসগুলো পালনের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। এ ছাড়া সকল শ্রেণি-পেশার মানুষকে কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবস দুটির সফল আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৪ ও ১৬ ডিসেম্বর উপলক্ষে উপজেলা প্রশাসনের সভায় নেওয়া হলো নানা কর্মসূচি

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫