চট্টগ্রাম ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কৃত্রিম সংকট দেখিয়ে ডিএসপি সার ৫৫০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ; তদন্তে প্রশাসন

মানিকগঞ্জে মেসার্স রাজ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা বাজারে মেসার্স রাজ ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর মোঃ আঃ রাজ্জাকের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

ভুক্তভোগী পশ্চিম শানবান্দা এলাকার কৃষক হাবিবুর রহমান জানান, “আমার কাছ থেকে সংকট দেখিয়ে ১০৫০ টাকার ডিএসপি সার ১৬৫০ টাকা দরে বিক্রি করেছে—অর্থাৎ প্রতিটি বস্তায় ৬০০ টাকা বেশি নিয়েছে।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্শবর্তী জেলা থেকে শতাধিক বস্তা সার গোপনে এনে গোডাউনে মজুত করে রাখছেন সংশ্লিষ্ট ডিলাররা। সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরকারি নির্ধারিত সারের মূল্য তালিকা অনুযায়ী—

ইউরিয়া (৭০-৭৫ কেজি): প্রতি বস্তা ১৩৫০ টাকা

টিএসপি (৮০-৮৫ কেজি): প্রতি বস্তা ১৩৫০ টাকা

ডিএসপি (১০০-১০৫ কেজি): প্রতি বস্তা ১০৫০ টাকা

এমওপি (৪০-৪৫ কেজি): প্রতি বস্তা ১০০০ টাকা

কিন্তু অভিযোগ অনুযায়ী ডিএসপি সার ১০৫০ টাকার স্থলে ১৬০০ টাকা বস্তা দরে বিক্রি করা হচ্ছে, যা বস্তাপ্রতি ৫৫০ টাকা অতিরিক্ত।

ডিলার মোঃ আঃ রাজ্জাককে মোবাইলে বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “সার সংকটের পাশাপাশি পরিবহন খরচ বেড়েছে, এ কারণে আমরা বেশি দামে বিক্রি করছি।” তবে সাংবাদিকদের কোনও সাক্ষাৎকার দিতে রাজি হননি তিনি; বরং কিছু প্রভাবশালী ব্যক্তির নাম ভাঙিয়ে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন।

মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুম বলেন, “ডিলাররা অতিরিক্ত দামে সার বিক্রি করছে—এ বিষয়টি আমার অজানা ছিল। তবে অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কৃষকদের দাবি, সারের কৃত্রিম সংকট দূর করতে প্রশাসনের কঠোর মনিটরিং জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কৃত্রিম সংকট দেখিয়ে ডিএসপি সার ৫৫০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ; তদন্তে প্রশাসন

মানিকগঞ্জে মেসার্স রাজ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ

আপডেট সময় : ০১:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫