চট্টগ্রাম ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচনে প্যানেল ক–এর বৈচিত্র্যময় ৪৩ সদস্যের টিমে ব্যাপক উচ্ছ্বাস

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচন: তুষার–কাকলী–তাসু প্যানেলের শক্তিশালী টিমে ব্যাপক সাড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন (RCHSCAA) ২০২৫–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সামনে রেখে প্যানেল ‘ক’—তুষার–কাকলী–তাসু পরিষদ—তাদের প্যানেল পরিচিতি সভায় অ্যালামনাই সদস্যদের সামনে সংগঠনের দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা এবং যোগ্যতাভিত্তিক টিম কাঠামো তুলে ধরে ব্যাপক সাড়া পেয়েছে।

১৯৭৫ থেকে ২০১৩ ব্যাচ পর্যন্ত বিস্তৃত সদস্যদের সমন্বয়ে গঠিত এ প্যানেলে রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সেনা ও পুলিশ কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবকসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। যার ফলে বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা এক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অ্যালামনাই সংগঠনের উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্যানেল ক–এর সভাপতি পদপ্রার্থী মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান (তুষার), যিনি সাবেক রাষ্ট্রদূতও, বলেন—
“আমাদের প্যানেলে বহু বৈচিত্র্যময় পেশার দক্ষ মানুষ আছেন। তাদের অভিজ্ঞতা এলামনাই অ্যাসোসিয়েশনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, প্রতিটি পদে এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় অভিজ্ঞতা ও যোগ্যতা রাখেন। সংগঠন পরিচালনায় ঢাকার সদস্যদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “ঢাকায় যোগাযোগ ও প্রভাব (Connectivity/Influence) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডে অত্যন্ত কার্যকর একটি বিষয়।” এ নিয়ে তাদের ৪৩ সদস্যের অর্ধেক রাজশাহী ও অর্ধেক ঢাকার প্রতিনিধিত্ব নিয়ে গঠিত হয়েছে।

প্যানেল ক–এর সদস্যরা জানান, এলামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিতে যোগ্যতা, অভিজ্ঞতা এবং বাস্তবতার ওপর ভিত্তি করে তাদের প্যানেলের কাঠামো সাজানো হয়েছে। ফলে অন্যান্য প্যানেলের তুলনায় বেশি দক্ষতা ও বৈচিত্র্যের সমন্বয় ঘটেছে এই টিমে।

পরিচিতি সভায় অভূতপূর্ব সাড়া পাওয়ার দাবি জানিয়ে প্যানেল ক আশা প্রকাশ করে যে রাজশাহীতেও তারা ব্যাপক ইতিবাচক সমর্থন পাবে।
সভা শেষে মেজর জেনারেল (অব.) আশিকুজ্জামান বলেন—
“এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়; এটি অ্যালামনাই সংগঠনের ভবিষ্যৎ কাঠামো ও উন্নয়নের ভিত্তি। আপনার সুচিন্তিত সিদ্ধান্ত আমাদের এগিয়ে যেতে শক্তি দেবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচনে প্যানেল ক–এর বৈচিত্র্যময় ৪৩ সদস্যের টিমে ব্যাপক উচ্ছ্বাস

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচন: তুষার–কাকলী–তাসু প্যানেলের শক্তিশালী টিমে ব্যাপক সাড়া

আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫