চট্টগ্রাম ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চরমোনাই মাহফিলে উলামা-মাশায়েখদের সমাবেশে রাষ্ট্র ও ধর্ম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য

রাষ্ট্র পরিচালনায় ইসলামকে বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামকে রাষ্ট্র পরিচালনায় এগিয়ে নিতে পাওয়া সুযোগকে সম্মিলিতভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, “আমি কোথাও নির্বাচনে প্রার্থী হইনি, ফলে মন্ত্রী হওয়ার সুযোগও নেই। তারপরও আমার সব প্রচেষ্টার লক্ষ্য—এই দেশকে একটি ভালো অবস্থায় নেওয়া। ৫৪ বছর পর যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে।”

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চরমোনাই অগ্রহায়ণের মাহফিলের দ্বিতীয় দিনের উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যারা আগে দেশ শাসনের সুযোগ পেয়ে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, তারা আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন শাড়িতে পুরোনো বউ দেখতে চায় না। ফলে আগামীর নির্বাচনে পরিবর্তন আসবেই।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসাইন বলেন, “চরমোনাই পীর সাহেবের আন্তরিক প্রচেষ্টা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মতৎপরতার কারণেই উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। প্রত্যাশা রয়েছে অনেক, তবে সীমাবদ্ধতা নিয়েই কাজ করতে হয়। দেশে কেউ ইসলাম অবমাননা করলে দ্রুত আইনের আওতায় আনা হবে। কেউ যেন আইন নিজের হাতে না নেয়—এটি নিশ্চিত করতে সবাইকে সহায়তা করতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারি মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ও কেএম আতিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চরমোনাই মাহফিলে উলামা-মাশায়েখদের সমাবেশে রাষ্ট্র ও ধর্ম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য

রাষ্ট্র পরিচালনায় ইসলামকে বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

আপডেট সময় : ০৮:৪৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫