চট্টগ্রাম ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বেঞ্চ নিয়ে তর্ক থেকে শুরু হয়ে যায় রক্তাক্ত ঘটনা—মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী হাসপাতালে

গাজীপুরের শ্রীপুরে বেঞ্চে বসা নিয়ে শিক্ষার্থীর ছুরিকাঘাত, গুরুতর আহত ৫

মো: জুয়েল রানা — শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ বিষয়—বেঞ্চে বসাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতরা হলেন—অষ্টম শ্রেণির ছাত্র রিফাত (১৪), দশম শ্রেণির মহিন (১৫), নাজিম উদ্দীন (১৪), নিলয় (১৫) ও রিফাত (১৫)। অভিযুক্ত শিক্ষার্থী একই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র, বয়স আনুমানিক ১৫ বছর।

আহত ছাত্র রিফাত হোসেন জানান, বুধবার পরীক্ষা চলাকালে বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মহিনের বাকবিতণ্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই শিক্ষার্থী প্যান্টের পকেট থেকে ছুরি বের করে মহিনকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তাকে বাঁচাতে এগিয়ে আসা অন্যান্য শিক্ষার্থীদেরও ছুরিকাঘাত করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “আমি আহতদের হাসপাতালে নেওয়ার কাজ করছি। পরে বিস্তারিত জানানো যাবে।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসরিন জামান জানান, পাঁচজনকেই চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের মাথায় ও আরেকজনের বুকে গভীর ক্ষত রয়েছে, যা ধারালো অস্ত্রের আঘাত।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “বেঞ্চে বসা নিয়ে দুই শিক্ষার্থীর তর্কের জের ধরে আজ পরীক্ষা শেষে পাঁচজনকে ছুরিকাঘাত করা হয়। অভিযুক্ত শিক্ষার্থীকে আটকের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেঞ্চ নিয়ে তর্ক থেকে শুরু হয়ে যায় রক্তাক্ত ঘটনা—মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী হাসপাতালে

গাজীপুরের শ্রীপুরে বেঞ্চে বসা নিয়ে শিক্ষার্থীর ছুরিকাঘাত, গুরুতর আহত ৫

আপডেট সময় : ০৭:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫