চট্টগ্রাম ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চরমোনাই পীরের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ

ঐতিহ্যবাহী চরমোনাইর ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ থেকে শুরু

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আত্মশুদ্ধি, আধ্যাত্মিকতা ও ইসলামী চিন্তার অন্যতম বৃহৎ আয়োজন চরমোনাই তরিকার বার্ষিক মাহফিল আজ বুধবার থেকে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি ইতোমধ্যে বরিশালের চরমোনাই এলাকায় জমায়েত হয়েছেন। প্রতিবছরের মতো এবারও অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের অন্যতম ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সমাবেশ হিসেবে সুপরিচিত।

দুপুরে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। তিন দিনব্যাপী এই মাহফিলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান পেশ করবেন চরমোনাই পীর। মাঝের তিনটি বয়ান পেশ করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

এছাড়াও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে বয়ান করবেন। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ ও বাংলাদেশ মুজাহিদ কমিটি।

মাহফিলের দ্বিতীয় দিন ২৭ নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে উলামা সম্মেলন। তৃতীয় দিন একই সময়ে অনুষ্ঠিত হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জমায়েত।

মাহফিলে আগত মুসল্লিদের সেবা, নিরাপত্তা ও শৃঙ্খলায় নিয়োজিত থাকবে সহস্রাধিক স্বেচ্ছাসেবক। চিকিৎসা সেবায় রয়েছে একশ শয্যার অস্থায়ী হাসপাতাল, যেখানে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক সেবা প্রদান করবেন। রয়েছে দুইটি ওয়াটার অ্যাম্বুলেন্সসহ মোট পাঁচটি অ্যাম্বুলেন্স। নিরাপত্তার জন্য পুলিশ-আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবে। ফায়ার সার্ভিসের একটি দলও সবসময় প্রস্তুত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চরমোনাই পীরের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ

ঐতিহ্যবাহী চরমোনাইর ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ থেকে শুরু

আপডেট সময় : ০৭:৩৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫