সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত জমজমাট ফুটবল ম্যাচ
সালথায় কেএম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে নিউ লাইফ হাসপাতালের দাপুটে জয়
- আপডেট সময় : ০৭:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আতিক মোল্লা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল নেতা মাহফুজুর রহমান মাহফুজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সাবেক প্রচার সম্পাদক মোঃ নাসির মাতুব্বর এবং গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল মাতুব্বর।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুরাদা মাতুব্বর, জাহিদ মাতুব্বর, ডা. কামরুল হাসান মজনু, যুবদল নেতা শাফিকুল ইসলাম, বালাম হোসেন, বিএনপি নেতা ছামাদ মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর এবং উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাসসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহাগ ও বিএনপি নেতাকর্মীবৃন্দ। খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের ঢল নামে।
দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় সীতারামপুর ফুটবল একাদশ বনাম ফরিদপুর নিউ লাইফ হাসপাতাল ফুটবল একাদশ। খেলাটি ছিল উত্তেজনায় ভরপুর। শেষ পর্যন্ত ফরিদপুর নিউ লাইফ হাসপাতাল ফুটবল দল ৩–১ গোলে সীতারামপুর ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় লাভ করে।














