চট্টগ্রাম ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চৌদ্দগ্রামের ব্যবসায়ী হত্যাকাণ্ডে দুই জনের মৃত্যুদণ্ড— পাঁচ জনের যাবজ্জীবন, ১২ জন খালাস

কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। মামলার অপর ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–৩ এর বিচারক সাবরিনা নার্গিস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি উপস্থিত থাকলেও বাকিরা পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের জিয়াউল্লাহ জিয়া ও জুয়েল রানা।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ক্বারি ফজলুল হক, আজাদ রহমান, সাদ্দাম হোসেন, আবদুল কাদের ও কবির আহমেদ।

রাষ্ট্রপক্ষের কৌশলী এডভোকেট মনিরুল হক ভূঁইয়া রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ২২ এপ্রিল চৌদ্দগ্রামে ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে আহত করা হয় এবং আসামিরা তার চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জানান— রায়ের কপি হাতে পাওয়ার পর তারা উচ্চ আদালতে আপিল করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চৌদ্দগ্রামের ব্যবসায়ী হত্যাকাণ্ডে দুই জনের মৃত্যুদণ্ড— পাঁচ জনের যাবজ্জীবন, ১২ জন খালাস

কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ১০:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫