চট্টগ্রাম ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন সংগঠনের উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালিত হয়েছে। গতকাল ২৫ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের আয়োজনে নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার নিজস্ব অফিস হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মোসাঃ সেরিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ।

স্বাগত বক্তব্য দেন দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের ৪ জেলার দায়িত্বপ্রাপ্ত এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। তিনি তার বক্তব্যে জানান, ১৯৮১ সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)–এর ১৩ অক্টোবর প্রকাশিত জরিপ অনুযায়ী দেশে প্রতি চারজন নারীর মধ্যে তিনজনই কোনো না কোনো সময় নিকটজনের সহিংসতার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, নারী নির্যাতনের মধ্যে শারীরিক, মানসিক, যৌন এবং অর্থনৈতিক সহিংসতা উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। পাঠ্যবইয়ে নারীর প্রতি অসম্মানজনক ও বৈষম্যমূলক বিষয় বাতিল করা এবং নারীর অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “নারীর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বন্ধ করতে সামাজিক সচেতনতা, প্রশাসনিক কঠোরতা এবং পরিবারিক মূল্যবোধ জোরদার করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন সংগঠনের উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালিত

আপডেট সময় : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫