চট্টগ্রাম ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভুরুঙ্গামারীতে রাজস্ব বাজেটে চাষীদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ

ভুরুঙ্গামারীতে ৪০ মৎস্য চাষীর দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন : রাজস্ব বাজেটে ব্যয় ৪৮ হাজার টাকা

মোঃ হাফিজুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য চাষীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪০ জন মৎস্য চাষীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। জানা গেছে, প্রশিক্ষণ কার্যক্রমে মোট ব্যয় হয় ৪৮ হাজার ৪০০ টাকা। এর মধ্যে ছিল প্রশিক্ষক ভাতা, অংশগ্রহণকারী ভাতা, নাস্তা, কলম, খাতা, ফাইল কভার, হ্যান্ডনোটসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী।

প্রশিক্ষণ পরিচালনায় দায়িত্ব পালন করেন মৎস্য অধিদপ্তর রংপুরের পরিচালক মোঃ আয়নাল হক, কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম আকন্দ, কুড়িগ্রাম সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ইসমত আরা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ শাহাদাত হোসেন এবং চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.) মোঃ বদরুজ্জামান মিয়া।

প্রশিক্ষকরা জানান, শীতকালে মাছ চাষে সমস্যা বেশি দেখা দেয়। পানির তাপমাত্রা কমে গেলে খাবার গ্রহণ কমে যায়, রোগের ঝুঁকি বাড়ে এবং পানিতে ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয়। এসব পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত চুন প্রয়োগ, পানির গভীরতা ঠিক রাখা, পুকুরে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধের বিষয়ে চাষীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়াও পুকুর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, মিশ্রচাষ পদ্ধতি, উচ্চ ফলনশীল মাছের পোনা নির্বাচন, খাবার ব্যবস্থাপনা, পানির গুণগত মান পরীক্ষা, মাছের রোগ শনাক্তকরণ ও প্রতিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। পুকুরে আগাছা নিয়ন্ত্রণ, শামুক ব্যবস্থাপনা এবং নিয়মিত ওজন পর্যবেক্ষণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষীরা জানান, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কে তারা বহু নতুন তথ্য জেনেছেন। প্রশিক্ষকরা আশা করেন, চাষীরা মাঠপর্যায়ে এ জ্ঞান কাজে লাগালে উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভুরুঙ্গামারীতে রাজস্ব বাজেটে চাষীদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ

ভুরুঙ্গামারীতে ৪০ মৎস্য চাষীর দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন : রাজস্ব বাজেটে ব্যয় ৪৮ হাজার টাকা

আপডেট সময় : ০৯:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫