চট্টগ্রাম ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

মৃত্যুর কারণ অজানা, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

কুমিল্লা বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃতদেহ শনাক্তের চেষ্টা শুরু

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জামতলা–কালিকৃষ্ণনগর পাঁচ পিলার সংলগ্ন জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০-বিজিবি)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সীমান্তের ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে দুই–তিন দিন ধরে সীমান্ত এলাকার আশপাশে ঘুরতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভবঘুরে হতে পারেন। লাশের গায়ে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন নেই।

শংকুচাইল ক্যাম্পের বিওপি’র বিজিবি সুবেদার আব্দুর রাজ্জাক বলেন, পাঁচ নম্বর পিলার এলাকা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুড়িচং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি শাহিনুল ইসলাম আরও জানান, মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মৃত্যুর কারণ অজানা, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

কুমিল্লা বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃতদেহ শনাক্তের চেষ্টা শুরু

আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫