কণ্ঠভোটে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন
মণিরামপুরে প্রিন্টিং ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০৫:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

মনিরামপুর প্রতিনিধিঃ
মণিরামপুর উপজেলার প্রিন্টিং শিল্পের উন্নয়ন ও ব্যবসায়ীদের সংগঠিত করতে মণিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ নভেম্বর সোমবার রাত ৮টায় মণিরামপুর পৌর শহরের উত্তরমাথা বাসস্ট্যান্ড এলাকায় এক মতবিনিময় সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন আশা আর্ট এন্ড ডিজিটাল সাইন-এর স্বত্বাধিকারী এস.এম হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন রেখা আর্ট ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং প্রেস-এর স্বত্বাধিকারী এস.এম মফিজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় প্রিন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিনিধিগণ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন এস.এম মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ শরিফুল ইসলাম। সিনিয়র সহসভাপতি এস.এম হাফিজুর রহমান, সহসভাপতি আনন্দ কুমার দেবনাথ, সহ সাধারণ সম্পাদক মোঃ ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস.এম নজরুল ইসলাম, অর্থ সম্পাদক এম.এম আরজান আলীসহ অন্যান্য পদে প্রতিনিধিদের মনোনীত করা হয়। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান মোঃ রকিব হোসেন, মোঃ হাবিবুর রহমান ও মোঃ রাফিকুল ইসলাম।
প্রিন্টিং শিল্পকে আরও সুশৃঙ্খল, আধুনিক ও উন্নত করার লক্ষ্য নিয়ে নতুন কমিটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব এলাকার প্রিন্টিং ব্যবসাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














