চট্টগ্রাম ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিবচরে তিন শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে নির্বাচনী উত্তাপ আরও বৃদ্ধি

শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পাচ্চর গোল চত্বর, শিবচর কলেজ মোড় ও একাত্তর চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সমাপ্ত হয়। পুরো পথজুড়ে নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও দলীয় পতাকা শোভাযাত্রাকে উৎসবমুখর রূপ দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী দাওয়াতি ব্যক্তিত্ব মাওলানা আকরাম হোসাইন। শোভাযাত্রার শুরুতে তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।

শোভাযাত্রার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসাইন। তিনি পুরো আয়োজনের নেতৃত্ব দিয়ে তা সফলভাবে সম্পন্ন করেন।

আয়োজক সূত্রে জানা যায়, তিন শতাধিক মোটরসাইকেলসহ অটোবাইক ও প্রাইভেট কার শোভাযাত্রায় অংশ নেয়। স্থানীয় ইউনিয়নগুলো থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো শিবচরে নির্বাচনী উত্তাপ আরও বেড়ে যায়। সাধারণ সমর্থক ও ধর্মপ্রাণ মানুষও শোভাযাত্রায় অংশ নিয়ে উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেন।

শোভাযাত্রা শেষে এমপি প্রার্থী মাওলানা আকরাম হোসাইন বলেন, “আমরা সাধারণ জনগণ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আশা করছি বিজয় আমাদের হবে। দেশের মানুষ পরিবর্তন চান, চায় শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ। ক্ষমতায় গেলে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও কুরআনের আইন বাস্তবায়ন করবো।”

উপজেলা সভাপতি হাফেজ জাফর আহমাদ বলেন, “৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষ সত্যিকার পরিবর্তন চায়। সেই লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি। শিবচরের মানুষ আমাদের যে ভালোবাসা দিচ্ছে, তা আমাদের আরও শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে।”

শেষে দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানানো হয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং দিনজুড়ে তা আলোচনার কেন্দ্রে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবচরে তিন শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে নির্বাচনী উত্তাপ আরও বৃদ্ধি

শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫