চট্টগ্রাম ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অপমান ও প্ররোচনার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল শিবচর

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা: দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দের চর বাজারে স্কুলছাত্রী সুমাইয়া আক্তারের আত্মহত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন তার সহপাঠী, বন্ধু-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ এলাকাবাসী।

সুমাইয়া আজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান জানান, সুমাইয়া নিয়মিত ও শান্ত স্বভাবের ছাত্রী ছিল। বুধবার পর্যন্ত সে স্কুলে উপস্থিত ছিল। পরদিন তার মৃত্যুর খবর পেয়ে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। কেউ প্ররোচনার মাধ্যমে তাকে আত্মহত্যায় বাধ্য করে থাকলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

গত ১৯ নভেম্বর সুমাইয়া আক্তার (১৬) নিজ বাড়িতে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামের এক যুবকের প্রেমের সম্পর্ক জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর, রিফাত মাতবর ও নয়নসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করেন। অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ ওঠে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, সুমাইয়া অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে ছিল। তাকে অপমান করে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

এদিকে সুমাইয়ার পরিবার শিবচর থানার এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে টাকা দাবি এবং বিষয়টি আপসে মীমাংসা করার প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলে। তাদের প্রশ্ন, “আইন যদি আমাদের কাছ থেকেই টাকা দাবি করে, তবে আমরা কোথায় যাব?”

এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এখন যেকোনো ঘটনায়ই অনেকেই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ তোলেন। এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে টাকা দাবি করার প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলেন, আর যেন কোনো সুমাইয়া অপমান সইতে না পেরে অকাল মৃত্যু বরণ না করে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অপমান ও প্ররোচনার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল শিবচর

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা: দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫