চট্টগ্রাম ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান

অন্যায়–অপরাধ ও চাঁদাবাজি রোধে কঠোর অবস্থান নেব: অধ্যাপক রেজাউল করিম

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া–টুঙ্গিপাড়া সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, দেশে অন্যায়, অপরাধ বা চাঁদাবাজি করতে দেওয়া হবে না। যেখানে অন্যায় দেখা যাবে, যেখানেই চাঁদাবাজ দেখা যাবে—সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়ানো হবে।

শনিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি ব্যবসাবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশের ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করতে পারবেন, কাউকে চাঁদা দিতে হবে না। তিনি দাবি করেন, সংগঠনের কোনো কর্মী কখনো কারও কাছে চাঁদা দাবি করেছে এমন প্রমাণ কোনোদিন পাওয়া যায়নি।

অধ্যাপক রেজাউল করিম বলেন, “চাঁদাবাজদের কারণেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাঁচ বছরের ক্ষমতা দিলে পঁচিশ বছরের কাজ করে দেখাব।”

সাম্প্রতিক সময়ে নৈয়ারবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার নামে চাঁদা তোলার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “মানুষ সারারাত জেগে ব্যবসা করবে, আর সেখানে চাঁদা উঠবে—এটা কোনো সভ্য দেশে হতে পারে না।”

প্রশাসনের উদ্দেশে তিনি আরও বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসি—সবারই উচিত জনগণের পাশে দাঁড়ানো। অন্যায়ের কাছে মাথা নত না করে জনগণের সঙ্গে কাজ করলে জুলাইয়ের মতো আর কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হবে না বলেও তিনি মন্তব্য করেন।

কোটালীপাড়া জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি ফরিদউদ্দিন মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মো. তিতাস আহমেদ, উপজেলা নায়েবে আমির মো. মিজানুর রহমান সেকেন্দার এবং পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া।

সমাবেশে ঘাঘর বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান

অন্যায়–অপরাধ ও চাঁদাবাজি রোধে কঠোর অবস্থান নেব: অধ্যাপক রেজাউল করিম

আপডেট সময় : ০৯:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫