চট্টগ্রাম ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছাতকে সাবেক ছাত্রদল নেতা গণসংযোগে তারেক রহমানের ৩১ দফা ও ধানের শীষ সমর্থন

ছাতকে সাবেক ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ, কলিম উদ্দিন আহমদ মিলনের জন্য ভোট প্রার্থনা

ফজল উদ্দিন
  • আপডেট সময় : ০৯:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকের কালারুকা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি এবং আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা **এ কে এম রিপন তালুকদার।

গতকাল, ২১ নভেম্বর শুক্রবার, কালারুকা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত এই গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ এবং বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ কে এম রিপন তালুকদার সাধারণ মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন,
“আজ দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। তারেক রহমানের এই ৩১ দফা হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের একমাত্র অঙ্গীকার। এই কর্মসূচির মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন দেশবাসী।”

তিনি আরও বলেন,
“ছাতক-দোয়ারা বাজারের উন্নয়নের রূপকার কলিম উদ্দিন আহমদ মিলন ভাইয়ের নেতৃত্বে এই অঞ্চলের মানুষ আবারও তাদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরে পাবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের আন্দোলনকে সফল করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল কাহার, কালারুকা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান মানিক, ইউনিয়ন বিএনপির সদস্য উকিল আলী, শাহাজান চৌধুরী, সাবেক উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, কদর আলী, কৃষক দলের সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক শাহীনুর আহমদ বাবুল, উপজেলা যুবদল নেতা জুয়েল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু, কালারুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছাতকে সাবেক ছাত্রদল নেতা গণসংযোগে তারেক রহমানের ৩১ দফা ও ধানের শীষ সমর্থন

ছাতকে সাবেক ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ, কলিম উদ্দিন আহমদ মিলনের জন্য ভোট প্রার্থনা

আপডেট সময় : ০৯:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫