নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে
মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত
এস এম মামুন, যশোর
- আপডেট সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে এক মোটরসাইকেল দুর্ঘটনায় নার্গিস পারভীন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন এবং তার স্বামী ফরহাদ হোসেন (৪৫) আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (২৩শে নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে লাউড়ী মোড়ের কাছে প্রধান সড়কে।
স্থানীয়রা জানায়, ফরহাদ হোসেন তার নিজস্ব মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি কেশবপুর থেকে যশোর শহরের নিজ বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যান। মোটরসাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা খেলে নার্গিস পারভীন নিচে পড়ে যান এবং গুরুতর মাথার আঘাত পান। স্থানীয়রা তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা খারাপ দেখে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছেন।














