চট্টগ্রাম ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

প্রবাস থেকে ফেরা এক তরুণের হাতে গড়া সম্ভাবনাময় কৃষি উদ্যোগ

শিবচরে প্রবাসী রাসেলের সমন্বিত কমলা বাগান: নয় বিঘায় সফলতার অনন্য দৃষ্টান্ত

গোলাম মওলা মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় প্রবাসফেরত তরুণ রাসেল হোসেন গড়ে তুলেছেন সমন্বিত আধুনিক কমলা বাগান। একসময় সৌদি আরবের প্রচণ্ড গরমে পরিশ্রম করা রাসেল আজ নিজ গ্রামের সুশীতল সবুজ বাগানে গড়ছেন সোনালি স্বপ্ন। নয় বিঘা জমির মধ্যে তিনি প্রায় দেড় বিঘা জায়গায় লাগিয়েছেন উন্নত জাতের কমলার গাছ, যা বর্তমানে এলাকার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সরেজমিন দেখা গেছে—ছয় বছর আগে রোপণ করা ছোট জাতের কমলা গাছে টানা দুই বছর ধরে পর্যাপ্ত ফলন হচ্ছে। থোকায় থোকায় ঝুলে থাকা উজ্জ্বল কমলা শুধু বাগানের সৌন্দর্যই বাড়ায়নি, বরং এনে দিয়েছে রাসেলের ভাগ্যে সফলতার আলো। কমলার পাশাপাশি তার বাগানে রয়েছে পেয়ারা, মাল্টা, ড্রাগনসহ বিভিন্ন ফলদ গাছ এবং সবজির সমন্বিত চাষ।

দেড় বিঘা জমিতে মোট ৬০টি কমলা গাছ লাগান রাসেল। কয়েকটি নষ্ট হলেও অধিকাংশ গাছেই প্রচুর ফলন হয়েছে। স্থানীয় বাজারে রাসেলের বাগানের কমলা কেজিপ্রতি ২৮০–৩০০ টাকায় বিক্রি হয়। ফরমালিনমুক্ত ও প্রাকৃতিকভাবে উৎপাদিত হওয়ায় এসব কমলার চাহিদা বাড়ছে দ্রুত। অনেকেই বাগানে এসে সরাসরি কিনে নিয়ে যাচ্ছেন।

অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে চাষি মো. রাসেল হোসেন বলেন, “বাগানটি মূলত বাবার। সৌদি আরব থেকে ফিরে কিছুদিন চাকরি করলেও মন বসেনি। তাই চাকরি ছেড়ে বাগানের দায়িত্ব নিই। এখন কমলা, মাল্টা, পেয়ারা, ড্রাগন—সব মিলিয়ে এই বাগানই আমার ভবিষ্যতের স্বপ্ন।”

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “দত্তপাড়ায় রাসেলের কমলা বাগানে খুব ভালো ফলন এসেছে। উন্নত চারা, প্রশিক্ষণ ও কৃষিঋণসহ নানা সহায়তা প্রদান সম্ভব। এটি সমন্বিত বাগান এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।”

শিবচরের কৃষি সম্ভাবনার তালিকায় যুক্ত হয়েছে প্রবাসী তরুণ রাসেলের এই সফল কমলা বাগান। যা এলাকায় কৃষিতে নতুন দৃষ্টিভঙ্গি তৈরির পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রবাস থেকে ফেরা এক তরুণের হাতে গড়া সম্ভাবনাময় কৃষি উদ্যোগ

শিবচরে প্রবাসী রাসেলের সমন্বিত কমলা বাগান: নয় বিঘায় সফলতার অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় : ০১:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫