চট্টগ্রাম ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

শাখারপাড় মাঠে হাজারো দর্শকের ঢল, ঢাক–ঢোলের উৎসবে রঙিন ফুটবল ফাইনাল

রাজৈরে ফুটবল ফাইনালে উপচে-পড়া ভিড়: দর্শকের ঢল, মাঠে পা রাখার জায়গা নেই

মাহামুদুল হাসান, মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় মাঠে আয়োজিত মেগা ফাইনাল ফুটবল ম্যাচকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। যুবক ও প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাঠের চারপাশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফাইনাল খেলা দেখতে মাঠ ও আশপাশের এলাকাজুড়ে দেখা যায় উপচে-পড়া ভিড়।

দর্শকদের অনেকেই মাঠে জায়গা না পেয়ে গাছে উঠে, বাড়ির ছাদে অবস্থান নিয়ে কিংবা পায়ের নিচে ইট বসিয়ে খেলা উপভোগ করেন। খেলার প্রতি মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে গোলে হলেই পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে বিকট চিৎকারে।

ফাইনাল খেলায় অংশ নেয় গোপালগঞ্জের ভাজন্দী শিকদার ফুটবল একাডেমি ও মাদারীপুরের উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে দুটি গোল করে এগিয়ে যায় ভাজন্দী একাডেমি। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও সময় গড়াতে থাকে নির্ধারিত নব্বই মিনিটে। খেলা শেষের আগেই হাজারো দর্শক মাঠে নেমে ঢাক–ঢোল বাজিয়ে আনন্দ উদ্‌যাপন শুরু করেন।

পরবর্তীতে বিজয়ী দল ভাজন্দী শিকদার ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে মোটরসাইকেলের চাবি এবং রানার্সআপ দলকে ফ্রিজ তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত লে. কর্নেল বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জামিলুর রহমান মিঠু, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শহীদুল ইসলাম খান, ইশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ মোল্লা ও স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম টিটন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শাখারপাড় মাঠে হাজারো দর্শকের ঢল, ঢাক–ঢোলের উৎসবে রঙিন ফুটবল ফাইনাল

রাজৈরে ফুটবল ফাইনালে উপচে-পড়া ভিড়: দর্শকের ঢল, মাঠে পা রাখার জায়গা নেই

আপডেট সময় : ১২:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫