চট্টগ্রাম ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দূর্গাপুরে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি ও শান্তিপূর্ণ ভোট পরিবেশের আহ্বান

রাজশাহীর দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশে ব্যাপক জনসমাগম

মোমিন জাদরান, রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি : 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের দূর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর।

৩নং পানানগর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. নাঈমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী–৫ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। তিনি নির্বাচনী প্রস্তুতি, সাম্প্রতিক জাতীয় প্রেক্ষাপট এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, “আমি দুর্গাপুরের সন্তান হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন।” পাশাপাশি তিনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার মো. সাইফুল ইসলাম তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি কর্মীদের সচেতন ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশের সভাপতিত্ব করেন ৩নং পানানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি অ্যাডভোকেট মো. ইসহাক আলী মণ্ডল। তিনি ইউনিয়ন পর্যায়ে সংগঠনের প্রস্তুতি তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন এবং পানানগর ইউনিয়নের জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ড. সেলিম রেজা খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বক্তারা এলাকাবাসীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ব্যাপক নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দূর্গাপুরে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি ও শান্তিপূর্ণ ভোট পরিবেশের আহ্বান

রাজশাহীর দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশে ব্যাপক জনসমাগম

আপডেট সময় : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫