চট্টগ্রাম ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিবচরের ১৮২ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সংলগ্ন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উৎকৃষ্ট ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও শিবচর ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক মাসুদ-উর-রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুর রহমান, ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম, এসআই আব্দুল কাদের খান, ইমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজী আরাফাত মিয়া, সহকারী শিক্ষক মল্লিক মোর্শেদুর রহমান, শিবচর আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিচালক মো. নুরুল আমিন, ওয়েস্টার্ন ইমপেক্স লিমিটেডের চেয়ারম্যান ফেরদৌস মিয়া, মো. হেমায়েত হোসেন, আল মামুন মৃধা, মো. মোক্তার হোসেনসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এবার শিবচরের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮২ জন মেধাবী শিক্ষার্থীকে কৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোও সম্মাননা পায়।

প্রধান অতিথি এইচ. এম. ইবনে মিজান বলেন, “দেশপ্রেম ছাড়া কোনো মেধা জাতির উপকারে আসে না। সত্যিকারের মেধাবী সেই, যার মাঝে দায়িত্ববোধ ও দেশপ্রেম রয়েছে।”
সভাপতি মাসুদ-উর-রহমান বলেন, “এসএসসি–এইচএসসিতে ভালো ফল সেই সুবৃহৎ পথচলার প্রথম ধাপ। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার পরিকল্পনায় শিবচর ক্যারিয়ার ক্লাব সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা উচ্চশিক্ষায় সঠিক বিষয় নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিকতা ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। শেষপর্যন্ত অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবচরের ১৮২ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫