চট্টগ্রাম ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সোনাহাট দাদামোড়ে তিন চাকার ভটভটির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল যুবক শাহিনের

ভূরুঙ্গামারীতে ভটভটি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক শাহিনের মর্মান্তিক মৃত্যু

মোঃ হাফিজুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আবারো ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে কুমোদপুর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’-এ কর্মরত ছিলেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে সোনাহাটে মহাজনের টাকা কালেকশন করতে যাওয়ার পথে সোনাহাট দাদামোড় এলাকায় তিন চাকার একটি ভটভটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে জড়িত ভটভটির মালিক ও চালক বেলাল হোসেন পাইকেরছড়া (উত্তর গছিডাঙ্গা) গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি নিজস্ব যান চালানো শুরু করেন এবং দুর্ঘটনার সময় ভাটা থেকে ইট নিয়ে কচাকাটা অভিমুখে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহত শাহিন আলম এক স্ত্রী, তিন সন্তান—এর মধ্যে দুইজন জমজ ছেলে—রেখে মারা যান। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ভূরুঙ্গামারী উপজেলার ট্রাক–ট্র্যাংকলরি–কাভার্ড ভ্যান ও ট্রাকটর শ্রমিক ইউনিয়ন (২৪৮৬)-এর সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনচালকদের গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা বিধি মেনে চলা জরুরি। একই সঙ্গে মোটরসাইকেল ও অটোরিকশার গতিও নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার সরকারি দুর্ঘটনা সহায়তা তহবিল (BRTA) থেকে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। এজন্য মামলার কপি, পোস্টমর্টেম রিপোর্ট ও মৃত ব্যক্তির তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, নিহতের পরিচয় নিশ্চিত করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সচেতন মহল বলছে, এ ধরনের দুর্ঘটনা রোধে ভটভটি ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের উপর নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোনাহাট দাদামোড়ে তিন চাকার ভটভটির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল যুবক শাহিনের

ভূরুঙ্গামারীতে ভটভটি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক শাহিনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫