কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদসহ পুরো মহানগরে আয়োজন
কুমিল্লা-৬ আসনে তারেক রহমানের ৬১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় কুমিল্লা-৬ (আদর্শ সদর–সদর দক্ষিণ, সিটি করপোরেশন) আসনের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, ঠাকুরপাড়া, চৌধুরীপাড়া, টমছমব্রিজ, চকবাজার, চর্থা, ঝাউতলাসহ মহানগরের প্রায় প্রতিটি ওয়ার্ডের মসজিদে এ কর্মসূচি পালিত হয়। একইসঙ্গে সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের মসজিদেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, বীরচন্দ্র নগর পাঠাগারের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, সালমান সাঈদসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য–সাফল্য কামনা করা হয়। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীর মঙ্গল কামনাও করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, তরুণ সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।














