চট্টগ্রাম ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নিরীহ মানুষের নামে গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে শতাধিক মানুষের অংশগ্রহণ

লালমনিরহাটে গায়েবি মামলার অভিযোগে ৩ ঘণ্টার মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

সঞ্জয় কুমার, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিরীহ মানুষের নামে গায়েবি মামলা দেওয়ার অভিযোগে মামলা প্রত্যাহারের দাবিতে ৩ ঘণ্টা মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ মুসরত মনাদি বড়তলা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মামলার অভিযুক্তদের স্বজনসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ১২ নভেম্বর কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে ৩৩ জনের নাম উল্লেখ করে এবং ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করেন। তবে মামলায় বর্ণিত ১১ নভেম্বর রাতের ঘটনাটি ওই এলাকায় ঘটেনি বলে দাবি করেন স্থানীয়রা। তাদের অভিযোগ—পূর্বের শত্রুতা ও রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কিছু নিরীহ মানুষকে টার্গেট করে গায়েবি মামলা দেওয়া হয়েছে।

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলা। সাধারণ মানুষকে হয়রানি করতেই এমন মামলা দেওয়া হয়েছে। একটি প্রভাবশালী পক্ষ পুলিশের সহযোগিতায় চাঁদাবাজির চেষ্টা করছে।”

ব্যবসায়ী আসাদ আলী বলেন, “যাদের আসল প্রভাব রয়েছে তাদের নাম নেই, বরং যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্তই নয় তাদের নাম মামলায় দেওয়া হয়েছে—এটা চরম অন্যায়।”

কলেজ শিক্ষার্থী আরাফাত ইসলাম, সাইফুল ইসলাম, সোফিয়া বেগম, লিমা খাতুনসহ অনেকে অভিযোগ করে বলেন, “নিরপরাধদের নাম বাদ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

মামলার অভিযুক্ত ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন বিপ্লব জানান, “মামলায় যে তারিখের ঘটনা উল্লেখ করা হয়েছে, সেই দিন আমি ঢাকায় অবস্থান করছিলাম। তারপরও আমাকে আসামি করা হয়েছে চাঁদাবাজির উদ্দেশ্যে।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, “মামলাটি তদন্তাধীন। তদন্তে যদি কেউ নিরপরাধ প্রমাণিত হয়, তাহলে তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিরীহ মানুষের নামে গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে শতাধিক মানুষের অংশগ্রহণ

লালমনিরহাটে গায়েবি মামলার অভিযোগে ৩ ঘণ্টার মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় : ০৬:০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫