২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরকারি প্রণোদনা
কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ: রবি মৌসুমে সরকারি প্রণোদনা সহায়তা
- আপডেট সময় : ০৬:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার কালিয়াকৈরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ প্রণোদনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিহা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক আহমেদ ফাতাহ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সাহাজ উদ্দিনসহ স্থানীয় কৃষক ও কৃষাণীরা।
সরকারি এ প্রণোদনার আওতায় বোরো উফসী ধান চাষের জন্য ৮৪০ জন কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হয়। এছাড়া হাইব্রিড ধানের বীজ ৬০০ জন কৃষককে প্রতি জনে ২ কেজি করে বিতরণ করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, এই সহায়তা পেলে তাদের উৎপাদন খরচ অনেকটা কমে যাবে এবং রবি মৌসুমে ভালো ফলনের আশা করা যাচ্ছে।














